৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে সংবাদ সম্মেলনে আইনজীবীর বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় সংবাদ সম্মেলন করে আইনজীবী মোজাম্মেল হক কুটি উকিলের বিরুদ্ধে হুমকি, সম্মানহানি ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন শশীগঞ্জ উত্তর বাজার এলাকার বাসিন্দা মো. সায়েম।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিজ মালিকানাধীন জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সায়েম অভিযোগ করেন, আদালতের রায়প্রাপ্ত জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিবাদ জানানোর পর থেকে তিনি বিভিন্নভাবে চাপের মুখে রয়েছেন। তার ভাষ্য, আইনজীবী মোজাম্মেল হক কুটি উকিল তাকে সরাসরি হুমকি দিয়েছেন এবং মামলার ভয় দেখিয়েছেন।

তিনি আরও জানান, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।

সায়েম বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি।

এদিকে, একই সংবাদ সম্মেলনে উপস্থিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মো. ফারুকও নিজের বিরুদ্ধে প্রকাশিত কিছু সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, সায়েম ও অ্যাডভোকেট মোজাম্মেল হকের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে সায়েমের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছিল। তবে তিনি এতে রাজি না হওয়ায় তাকে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন পত্রিকায় অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top