রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
ঈশ্বরদীর স্বনামধন্য সাপ্তাহিক জংশন, ডিডিপি,ও গুরু আশ্রম এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক কারাতে ক্রীড়া ব্যক্তিত্ব ঈশ্বরদীর গর্ব কৃতি সন্তান শিহান শেখ ওয়াহেদ আলী সিন্টুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ৫ জুন রাত্রি আটটায় ঈশ্বরদী রেলওয়ে মাল গুদাম রোডে অবস্থিত সাপ্তাহিক জংশন, ডিডিপি, ও গুরু আশ্রম কার্যালয়ে নিয়মিত কবিতা গানের আসর ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।
জংশন, ডিডিপি ও গুরু আশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি লেখক সাংবাদিক শিল্পী গীতিকার সুরকার গুরুজী এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ঈশ্বরদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর জাহিদুল ইসলাম , নোঙ্গর সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক সহকারি অধ্যাপক হাসানুজ্জামান, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক দুদু,শিক্ষক সাংবাদিক শহীদুল্লাহ খান, প্রমূখ।
বক্তারা আন্তর্জাতিক ব্যক্তিত্ব শিহান সিন্টুর সুদৈর্ঘ ৪৬ বছরের কারাতের জাতীয় দলের খেলোয়াড় জাতীয় দলের অধিনায়ক ৯২ এর সার্ক স্বর্ণ পদক জয়, জাতীয়, কারাতে কোচ কর্মকর্তা, রেফারি, ৪টি ওয়ার্ল্ড কারাতে চ্যাম্পিয়নশিপ সহ এশিয়ান, সাউথ এশিয়ান, জাতীয়, বাংলাদেশ গেমসে শতাধিকবার সাফল্যর সাথে অংশগ্রহণের উপর আলোকপাত করে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন হাফিজুর রহমান মওলাপুরী, কবি সুবল কুমার পাল, কবি জহুরুল ইসলাম জয়, কবি মোন্তাজ আলী, কবি মুনমুন আক্তার, কবি রমজান আলী, কবি এস এম রাজা প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আব্দুর রহিম বকুল ও এস এম রাজা। তবলায় সঙ্গত করেন রনি ও বকুল।
এর আগে সংবর্ধিত অতিথি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াবীদ, ঈশ্বরদীর কৃতি সন্তান শেখ ওয়াহেদ আলী সিন্টুকে উত্তরীয় ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।