মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (৬ জুন) বিকেলে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ-এর নেতৃত্বে মধ্যনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, কারেন্ট জাল ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ে, ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত হয়। হাওরাঞ্চলের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top