৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে কিশোরকে কুপিয়ে হত্যা: বাড়ীঘর ভাঙ্গচুর এলাকায় চরম উত্তেজনা

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে লাদেন (১৪) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এই ঘটনার পর পর ক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করছে।

​নিহত কিশোর লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকার আশরাফ আলীর ছেলে বলে জানাগেছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে বালাটারী এলাকার কিশোর লাদেনের সঙ্গে পার্শ্ববর্তী দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকির (১৮) তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঝগড়া চরম রূপ নিলে রকি উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে লাদেনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে লাদেন গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে লাদেনকে মৃত ঘোষণা করেন।

​এদিকে, কিশোর লাদেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয় গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা দাসপাড়া এলাকায় অভিযুক্তদের কয়েকটি বাড়িঘরে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

​আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার সাংবাদিক কে জানান, খবর পেয়েছি পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সৃষ্ট ঘটনা ও হত্যাকাণ্ডের বিষযে আদিতমারী থানায় একটি হত্যা মামলা হযেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top