৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো.কাওছার হোসেন। এর আগে গত ০৭ জুন রবিবার সকাল ১০টায় এনআইএলজির আয়োজনে জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের জন্য তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.মমিন উদ্দিন।

এতে জেলার ৩২টি ইউনিয়নে কর্মরত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে যোগ দেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপপরিচালক মোহাস্মদ মঈনুল হোসেন।

তিনদিনের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন সেশেন পরিচালনা করেন জেলা প্রশাসক মো.মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওছার হোসেন,মো:তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা.মো.হুমায়ন কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়ার, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুপিল কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুন, ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো.জাহিদুর রহমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top