১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নলছিটিতে আগুনে বসতঘর পুড়ে ছাই, আড়াই লাখ টাকার ক্ষতির দাবি

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি এলাকায় অগ্নিকাণ্ডে একটি টিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত আনুমানিক ২টার দিকে দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের পরিত্যক্ত বসতঘরে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ঘরটির কাঠের রুয়া, চেরা, আড়া, আসবাবপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। এ ঘটনায় দেলোয়ার হোসেনের জামাতা মো. ফয়সাল আহম্মেদ নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫১৪, তারিখ: ১১/০৬/২০২৬) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top