১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মাদারীপুরে স্কুলে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

রুবেল ফরাজি, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে স্কুল চলাকালীন দুর্ঘটনায় আহত হয়ে তনয় পাল (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাদারীপুর শহরের কুলপদ্বি চৌরাস্তা এলাকার বাসিন্দা এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমির একপর্যায়ে মাথার ক্যাপ নিয়ে টানাটানি করতে গিয়ে তনয় মেঝেতে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। তনয়ের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান সৃষ্টিকর্তা তনয়কে শান্তিতে রাখুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top