১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নিখোঁজের ২৬ ঘণ্টা পর উদ্ধার ছাত্রশিবির নেতা জিসান আহমেদ

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধানকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসান আহমেদকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং ঘটনার বিস্তারিত বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, জিসান আহমেদ নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, ঘটনার পেছনে ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিষয় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর জিসান আহমেদ নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরদিনও তার কোনো সন্ধান না মেলায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়।

দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর জিসানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। তিনি সুস্থ হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

উদ্ধারের পর তার শারীরিক অবস্থা এবং নিখোঁজ হওয়ার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top