১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সেই ভাইরাল তরুণী ক্ষমা চাইলেন

কোটা সংস্কার আন্দোলনের সুপরিচিত এক তরুণীকে নিয়ে আবারো উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। ফারজানা সিথি নামের এই তরুণীকে কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব দেখা যায়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার পতনের পর খুব একটা দেখা যায়নি তাকে। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন। কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন। সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই তরুণী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় রোববার (১৮ আগস্ট) তিনি ক্ষমা চান।

ভিডিওবার্তায় তিনি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top