২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে আবারও বিয়ে করেছেন সানাই মাহবুব, জানে না পরিবার

পুনরায় বিয়ে করেছেন আলোচিত-সমালোচিত সানাই মাহবুব। এক সময়ের মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব শোবিজকে বিদায় জানিয়ে আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হয়েছিলেন। এরপর বিভিন্ন সময় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। মাঝেমধ্যে দুজনে লাইভে এসেও নেটিজেনদের সঙ্গে সময় ভাগ করে নিতেন।

বিয়ের এক বছরের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে জানা যাচ্ছে ফের বিয়ে করেছেন এই সমালোচিত নায়িকা। তবে সানাইয়ের পরিবার বলছে, বিয়ের বিষয়টি তারা জানে না।

রোববার (২২ সেপ্টেম্বর) সোহেল এফ খান (৪৫) সুইডেন প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে তার বিবাহ সম্পন্ন হয়েছে।

সানাই মাহবুব বলেন, ‘পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনি বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হতে পারে তখন বিস্তারিত জানাব। বিয়েতে দেনমোহর ছিল ১ কোটি ১ লাখ ১ টাকা। তবে এক টাকাও উসুল করা হয়নি। পুরোটাই বাকি।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top