নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি মিছিল

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিল শুরু হয়। এ সময় তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ১ম গেইট পর্যন্ত যায়। একই সময়ে ‘সিঙ্গারা হাউজ’-এর সামনে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইনের নেতৃত্বে ছাত্রদলের মিছিল শুরু হয়। এ সময় ছাত্রদল ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মুখোমুখি মিছিল ও স্লোগান দিতে দেখা যায়।

এর আগে দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top