নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কামরুল, সম্পাদক জান্নাতী

ইকবাল মাহমুদ,ক্যাম্পাস প্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এ সভাপতি হিসেবে দৈনিক মানবজমিনের মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাবের মোছা. জান্নাতী বেগম নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার আইন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মো. ইরফান আজিজ এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. তরিকুল ইসলাম জনি এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।

নব-নির্বাচিত কমিটিতে কোষাধ্যক্ষ পদে মোমিন ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আখলাকুল হাসান অনিককে মনোনীত করা হয়।

নির্বাচন শেষে নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি ফাহাদ বিন সাঈদ এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসলাম বেগ।

এসময় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমানসহ অন্যরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top