সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের নতুন কার্যনির্বাহী সংসদ গঠন

মোহাইমিনুল হাসান:

রাজধানীর পুরান ঢাকার সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের ২০২৫-২৬সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (২৩ ফেব্রুয়ারী) ক্লাবের মডারেটরগণ ও অত্র কলেজের সন্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায় এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের২০২০-২১ সেশনের শিক্ষার্থী আওলাদ জিসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাবরিনা সুলতানা।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন:
সিনিয়র সহ-সভাপতি : ফাহিমুল ইসলাম
সহ-সভাপতি: আশিকা জান্নাত
যুগ্ম সাধারণ সম্পাদক: আলমগীর আদনান ইফতি
যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ হৃদয় হোসেন
সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহরিয়ার আজিম
দপ্তর সম্পাদক: আলিফুল ইসলাম আলিফ
অর্থ সম্পাদক : প্রত্যাশা অন্তরা
প্রচার সম্পাদক : আবির
কার্যনির্বাহী সদস্য : হেমায়েত হোসেন হৃদয়।
উক্ত কমিটি ০১-০১-২৫ইং হতে পরবর্তী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

নতুন কার্যনিবাহী কমিটির নবনির্বাচিত সভাপতি আওলাদ জিসান বলেন,যুক্তির লড়াইয়ে সত্যের মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য আমাকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যক্ষ,উপাধ্যক্ষ চিফ মডারেটর,মডারেটর ও সকল সদস্যর নিকট।আপনি জানেন যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস অন্যতম সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর জীবনে তেমনি বিতর্ক করার মাধ্যমে শিক্ষার্থীরা মুক্ত চর্চার মাধ্যমে নিজেদের মেধাকে বিকশিত করতে পারবে, নেতৃত্বের গুণাবলি সৃষ্টি অর্জন করতে পারে ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা বলেন,বিতর্ক ক্লাবটিকে প্রথম অবস্থায় সক্রিয় করে তুলতে চাই। তাছাড়া এই ক্লাবের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীরা সামাজিক, অর্থনৈতিক,আন্তর্জাতিক কুটনৈতিক,ইত্যাদি বিষয়াদি যুক্তি,বিশ্লেষণ মাধ্যমে
নিজেদের মনোভাব ফুটিয়ে তুলতে পারে আমরা সেই প্লাটফর্ম তৈরি করতে চাই।তাছাড়া জাতীয় পর্যায়ে বিতর্ক করার ইচ্ছা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top