বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে জুলাই আন্দোলনের স্মরণে নাটক মঞ্চায়ন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মরণে একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও জুলাই আন্দোলনের স্মরণে নাটক মঞ্চায়ন করেন স্কুলের শিক্ষার্থীরা। এ সময় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের চরিত্রে অভিনয় করেন শিক্ষার্থীরা।

মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম।

উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীরা যে অভিনয় করেছে, তা সত্যিই প্রশংসনীয়। জুলাই আন্দোলনের শহীদদের দেশপ্রেম, সততা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি ছিল অনন্য। সাঈদ, মুগ্ধসহ নাম না জানা সব শহীদের লড়াইয়ের গল্প বাংলার মাটিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top