বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

মোঃ আশরাফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বগুড়ার মাটিডালীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন। শুক্রবার (সকাল ৯.৩০ মিনিট) ফলক উন্মোচন, বেলুন ও কবুতর উড়িয়ে কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান:
প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ১০টি কলেজের মধ্যে মূল্যায়ন খাতা বিতরণ করা হয় এবং দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা:
১০.৪৫ মিনিটে শহীদ টিটু মিলনায়তনে সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষক, রোভার স্কাউটস ও সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ বিল্লাল হোসেন (অধ্যক্ষ, সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ)।

ভাইস চ্যান্সেলরের বক্তব্য:

  • জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চ শিক্ষার ৭০% দায়িত্ব পালন করছে।
  • কর্মমুখী শিক্ষার উন্নয়নে পাঠ্যক্রম সংস্কার চলছে।
  • বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা রয়েছে।
  • বিগত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থার অবক্ষয় হয়েছে, যা পুনর্গঠনের কাজ চলছে।
  • কলেজ পরিচালনা কমিটিতে দুর্নীতির অবসান ঘটাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top