সরকারি দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ

নিজস্ব প্রতিনিধি:

সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার এ ঘোষণা দিয়েছেন।

ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “বিভিন্ন সরকারি অফিসে কিছু পদে স্থায়ী নিয়োগের প্রয়োজন হয় না। এসব পদে পার্টটাইমে শিক্ষার্থীদের নিয়োগ দিলে সরকারের ব্যয় কমবে, পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতা আসবে।”

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ৫ আগস্টের পর থেকে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে ইতিমধ্যে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। একই মডেলে অন্যান্য সরকারি দপ্তরেও শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কীভাবে শিক্ষার্থীদের এসব চাকরিতে নিয়োগ দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।”

উল্লেখ্য, উন্নত দেশগুলোর মডেল অনুসরণ করে বাংলাদেশেও শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের আয়-রোজগারের সুযোগ তৈরি হবে, অন্যদিকে সরকারি ব্যয়ও সাশ্রয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top