প্রধান উপদেষ্টা মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন

নিজস্ব প্রতিনিধি:

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার রাত সাড়ে ৯টায় বাংলাদেশে ফিরেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ আগস্ট শুরু হওয়া এই সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করা হয়। স্বাক্ষরিত সমঝোতার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাতে সহযোগিতা (এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোসের মধ্যে সহযোগিতা এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সহযোগিতা।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন। সফরের শেষ দিনে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে।

প্রধান উপদেষ্টার এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফর শেষে তিনি বিভিন্ন নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সফরের ফলাফল নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top