লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানি বৃদ্ধ গ্রেপ্তার, আদালতে সোপর্দ

​রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ফুসলিয়ে শ্লীলতাহানির অভিযোগে ফয়জার রহমান (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ।

এর আগে বিক্ষুব্ধ জনতা তাকে ভেলাবাড়ী ইউনিয়ন থেকে আটক করে পুলিশে দেয়। আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত ফয়জার রহমান আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে বৃষ্টির পর ওই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরী স্থানীয় একটি দোকানে বিস্কুট কিনতে যাচ্ছিল। পথে মকবুল মিয়ার বাড়ির সামনে থেকে তাকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায় ফয়জার রহমান। সেখানে ওই কিশোরীর ওপর যৌন নিপীড়ন চালানো হয়।

​ঠিক ওই সময় ভুক্তভোগীর এক আত্মীয় রাস্তা দিয়ে যাওয়ার পথে বিষয়টি টের পেলে অভিযুক্ত ফয়জার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নির্যাতিতা কিশোরী বাড়ি ফিরে তার পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে।

​ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিযুক্তের সন্ধানে নামেন। বিকেল সাড়ে ৪টার দিকে ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে ফয়জার রহমানকে আটক করে জনতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করলে তাকে আদিতমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার রাতেই আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দৈনিক আমার বাংলাদে সাংবাদিক কে বলেন ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটব মামলা দাযের করা হয়েছে মামলা নম্বর আদিত- ২৩/ ২৬ ইং

সকল আইনি প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এ সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top