৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের কারাগার আধুনিকীকরণের উদ্যোগের অংশ হিসেবে নাম বদলে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশে কারাগারের কার্যক্রম সংশোধন ও আধুনিকীকরণের লক্ষ্যে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার সিদ্ধান্ত হয়েছে।

কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কারাগার ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে তীব্র জনবল সংকট কাটিয়ে উঠতে সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে।

এছাড়া, আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মহাপরিদর্শক আরও জানান, বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন যে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করেন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top