৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কুমিল্লার মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারে হত্যার সন্দেহ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ উপজেলার পীরকাশিমপুর উত্তর পাড়া আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।

নিহতের ভাই মঈদ আহমেদ জানান, সোমবার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন মিনহাজ। তবে রাতে এশার নামাজের পরও তিনি বাসায় ফিরে না আসায় পরিবারের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরিবারের সদস্যদের দাবি, মিনহাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে যাওয়া হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বাঙ্গরা বাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে নিহতের মাথার কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন দেখা গেছে। তবে এটিকে নিশ্চিতভাবে আঘাতের চিহ্ন বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মাহফুজুর রহমান আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top