১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ইসলামী আন্দোলনের তিন দফা দাবিতে সমাবেশ ও মিছিল

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ, সদর উপজেলা শাখার আয়োজনে তিন দফা দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো— জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামো সংস্কার এবং খুন-গুমসহ হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাছিবুল ইসলাম। তিনি বলেন, “২০০৮ সাল থেকে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। পিআর ছাড়া নির্বাচন জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে না। হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে নীলফামারীকে আধুনিক জেলায় রূপান্তরিত করা হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, জাতীয় ওলামা মাশায়েখের সহ-সভাপতি হাফেজ মাওলানা আশিকুর রহমান আশরাফী, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, পৌর শাখা সভাপতি সজিব আনোয়ার চৌধুরী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ লুতফর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top