৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক জানাতে হবে: ইসি সচিব

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক জানাতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। না হলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক নির্ধারণ করবে।”

তিনি আরও বলেন, “শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলে কমিশন মনে করে। যদি তারা শাপলা ছাড়া নিবন্ধন নিতে না চান, সেটি সম্পূর্ণ তাদের বিষয়।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top