লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতের নতুন সেনাপ্রধান

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন দায়িত্ব নেবেন উপেন্দ্র দ্বিবেদি। সেদিন অবসরে যাবেন বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডে।

এর আগে  মঙ্গলবার (১১ জুন) পরবর্তী সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদির নাম ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।

উপেন্দ্র দ্বিবেদি বর্তমানে ভারতের সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি এ দায়িত্বে আছেন।

উপেন্দ্র দ্বিবেদির ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু-কাশ্মীর ও লাদাখে নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ পদে কাজ করার অভিজ্ঞতা আছে।

ভারতীয় সেনাবাহিনীতে প্রায় চার দশক ধরে কর্মরত উপেন্দ্র দ্বিবেদি। তার জন্ম ১৯৬৪ সালে। জম্মু ও কাশ্মীর রাইফেল্স রেজিমেন্ট থেকে ১৯৮৪ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন্ড পেয়েছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top