২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পরীক্ষা করছে ভারত: জানাল দিল্লি

নিজস্ব প্রতিনিধি:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো বাংলাদেশের চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। বুধবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে জানান, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো নোট ভারবালের কোনো জবাব এখনো দেয়নি ভারত এবং এত দ্রুত উত্তর পাওয়ার প্রত্যাশাও করা হচ্ছে না। গত বছর প্রাণঘাতী গণ–অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর দুই দফা প্রত্যর্পণের অনুরোধ জানালেও সাড়া মেলেনি দিল্লির পক্ষ থেকে।

১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়। এরপর বাংলাদেশ তৃতীয়বারের মতো ভারতে চিঠি পাঠায়।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের আহ্বান জানানো হয় চিঠিতে। রায় ঘোষণার পর ভারত জানায়, বাংলাদেশের শান্তি–স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে তারা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top