রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
বিশিষ্ট নাট্যঅভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মরহুম শেখ বাকীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় নাট্যসংগঠন সতীর্থ থিয়েটারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কুয়াশা মাহমুদ এবং ড. জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ঈশ্বরদী সরকারি কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি, ঈশ্বরদী প্রেসক্লাব ও সম্পাদক, সাপ্তাহিক জনদাবী; মো. জাহিদুল আলম সনু, সহ-সভাপতি, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও সাংবাদিক ব্যক্তিত্ব।
স্মরণসভায় মরহুম শেখ বাকীর নাট্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সমাজে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আতাউর রহমান বাবলু, সাবেক সভাপতি ও উপদেষ্টা, সতীর্থ থিয়েটার; মোয়াজ্জেম হোসেন মিন্টু, সহ-সভাপতি, সতীর্থ থিয়েটার; আতাউর রহমান পাতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব; শিবলী সাদিক, কবি, সাহিত্যিক ও প্রকাশক; নুরুল ইসলাম বাবলু, অর্থ সম্পাদক, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ; হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক, দাশুড়িয়া ডিগ্রি কলেজ ও মুখ্য সমন্বয়ক, নোঙর; যুধিষ্ঠির কর্মকার, সদস্য, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ; ইসমাইল হোসেন, উপাধ্যক্ষ, ঈশ্বরদী মহিলা কলেজ ও উপদেষ্টা, সতীর্থ থিয়েটার; খোন্দকার মাহবুবুল হক দুদু, সিনিয়র সাংবাদিক; এস. এম. রাজা, সাবেক সভাপতি, ঈশ্বরদী প্রেসক্লাব; এবং ওহিদুজ্জামান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী প্রেসক্লাব ও সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
অনুষ্ঠানে মরহুম শেখ বাকীর স্মৃতিচারণ করে কবিতা আবৃত্তি করেন তাঁর কনিষ্ঠ সন্তান পিয়াল আকবর। এছাড়া কবি রমজান আলীও কবিতা পাঠ করেন।
সতীর্থ থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. রাশেদুল আওয়াল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য আশিকুর রহমান লুলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সতীর্থ থিয়েটারের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। শেষে মরহুম শেখ বাকীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কবি রমজান আলী। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও নাট্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শেখ বাকীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted