হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা সমাবেশ শুরু করেছে ইসরায়েল পূর্ণমাত্রায় যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছেমার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, জেরুজালেম হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে

ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, গোলানি ব্রিগেডের ১২তম ব্রিগেড যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ের অনুকরণে একটি মহড়া চালিয়েছে। সেনাবাহিনীর ৫৫তম রিজার্ভ প্যারাট্রুপারস ব্রিগেডও সামরিক মহড়া চালিয়েছে। সেখানে যুদ্ধের পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল জটিল ভূখণ্ডে চলাচল পার্বত্য পথে অগ্রসর হওয়া

ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, সেনাবাহিনী ইসরায়েললেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে লেবাননের সীমান্তের কাছে উত্তর দিকে তাদের বাহিনী নিয়ে যেতে শুরু করেছে। তবে তেল আবিব এখনও বৈরুতের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে হিজবুল্লাহ হামলা বন্ধ করে। আর ইসরায়েলের বাসিন্দাদের উত্তর ইসরায়েলে তাদের বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top