২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা মামলা: নলছিটি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মোহাম্মদপুরে মা মালাইলা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)–কে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

একই সঙ্গে আটক করা হয়েছে তার স্বামী রাব্বীকেও, যিনি সাভার থেকে ধরা পড়ার পর আয়েশার অবস্থান সম্পর্কে তথ্য দেন। তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা জানান, ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় চুরির অভিযোগেও আয়েশার সম্পৃক্ততার তথ্য মিলেছে।

বুধবার দুপুরে আয়েশাকে নলছিটি থেকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত প্রকাশ করা হবে। সোমবার শাহজাহান রোডের ওই বাসা থেকে দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ; পরে নিহত লায়লা আফরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম আয়েশাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top