২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প, রাতে বঙ্গোপসাগর ও মিয়ানমারেও কম্পন

নিজস্ব প্রতিনিধি:

সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয় এবং দ্বিতীয়টি অনুভূত হয় রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫, যার গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং গভীরতা ১৫ কিলোমিটার। একই রাতে ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারেও ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

সাম্প্রতিক সময়ে দেশে ভূমিকম্পের মাত্রা ও ঘনঘনতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে। তারও আগে ১ ডিসেম্বর কক্সবাজার ও চট্টগ্রামে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়াও ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা ও বিভিন্ন জেলা কেঁপে ওঠে। এতে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে মোট ১০ জনের প্রাণহানি এবং কয়েক শত মানুষ আহত হন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top