১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে মুখোমুখি বাস সংঘর্ষে আহত ৮, ঘটনাস্থল পরিদর্শন ইউএনও’র

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মুলাদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ব ১২-৪৫১৩) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি লোকাল বাস (রেজি. নং বরিশাল-জ ১১-০১৪০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top