বক্তব্য বিকৃতির অভিযোগে ক্ষোভ প্রকাশ ডা. শফিকুর রহমানের

নিজস্ব প্রতিনিধি:
মিডিয়ায় তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড ‘নির্লজ্জ হলুদ সাংবাদিকতা’র উদাহরণ এবং প্রশ্ন তোলেন—এ ধারা কবে বন্ধ হবে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, শেখ হাসিনা যে নীতির মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একই ধরনের নীতি অনুসরণ করছে বলে তার মন্তব্য ছিল।

তিনি দাবি করেন, তার বক্তব্যের মূল অর্থ পরিবর্তন করে কিছু গণমাধ্যম তা ভিন্নভাবে উপস্থাপন করেছে। এতে করে বিএনপিকে আড়াল করে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনার মুখে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান এ ধরনের সংবাদ পরিবেশনকে অনৈতিক আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top