১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ১ কেজি গাঁজাসহ ‘মাদক সম্রাট’ গুদু গ্রেফতার

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মনিরুজ্জামান ওরফে গুদু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (১৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশের একটি চৌকস দল অফিসার ইনচার্জ নাজমুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে উপজেলার আরাজি দেওডোবা গ্রাম থেকে মনিরুজ্জামান গুদুকে ১ কেজি গাঁজা আটক করে পুলিশ দল। এ সময় তার কাছ থেকে অবৈধ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান ওরফে গাঁজা গুদু আদিতমারী উপজেলার আরাজি দেওডোবা গ্রামের নুরুল ইসলামের ছেলে।বলে জানাগেছে।

সে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঐ এলাকার ইউনিয়ন পরিষদের ছত্র ছাঁয়ায় সে এ অপকর্ম দীর্ঘ দিন থেকে চালিযে আসছে অবলীলায। তার এহেন কূকর্মের ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িযেছে। আতিদমারী উপজেলার সূশীল সমাজের একাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ তার যথাযথ বিচারে দাবী জানিযেছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার বাংলাদেশ রংপুর কে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এদিকে সীমান্তঘেঁষা এই উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”​এলাকাবাসীর দাবি, গুদু গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদকের প্রভাব কিছুটা কমবে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top