২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাচার হওয়া অর্থ ফেরাতে ২৩ দেশে আইনি অনুরোধ পাঠানো হয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আরও ২১টি এমএলএআর পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সভাপতিত্বে ১২ সদস্যের একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে।

তিনি জানান, টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী জাতীয় গুরুত্ব বিবেচনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করা হয়েছে।

এসব মামলার অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন-এর নেতৃত্বে ১১টি যৌথ অনুসন্ধান ও জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) গঠন করা হয়েছে।

এই টিমগুলোতে বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর-এর প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top