৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সখিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক

মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধি:

গতকাল (০৫/০৫/২০২৬ ইং), রোজ সোমবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় এসআই মোঃ মোশারফ হোসেন খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে সখিপুর থানাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানটি সখিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হেলাল উদ্দিন (পিপিএম) এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় পরিচালিত হয়।

অভিযানটি সখিপুর থানাধীন কাহার্তা রামখাপাড়া এলাকায় পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসাদুল হক (২৫) নামক এক যুবককে আটক করা হয়।

আটককৃত আসাদুল হকের পিতার নাম আব্দুল মান্নান এবং মাতার নাম মোসাঃ আনোয়ারা। তার বাড়ি রামখা ঘোনারচালা, থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইল। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top