৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

খোকসায় জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মোঃ সোহরাব উদ্দিনের সৌজন্য সফর, ডাকবাংলো পরিদর্শন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সৌজন্য সফর ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ সোহরাব উদ্দিন। বুধবার (০৬ মে) দুপুর ১২টার দিকে তিনি খোকসা উপজেলা সফরে আসেন।

সফরের শুরুতে তিনি খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক সোহরাব উদ্দিন খোকসা ডাকবাংলোর চলমান নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি, নির্মাণ সামগ্রীর গুণগত মান এবং সার্বিক বাস্তবায়ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ডাকবাংলোর সামনে পরিবেশ রক্ষায় প্রতীকীভাবে দুটি বৃক্ষরোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান মমিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

পরিদর্শন ও আলাপচারিতা শেষে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক সোহরাব উদ্দিন উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে খোকসা উপজেলা বিএনপির কার্যালয়ে যান। সেখানে তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরে বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় সংগঠনের ঐক্য, উন্নয়ন ও গণমানুষের পাশে থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, জেলা পরিষদ প্রশাসকের এই সফর খোকসার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top