রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার দেখাল আদালত

নিজস্ব প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কোতোয়ালি থানার ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে আয়োজিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। ওইদিন কোতোয়ালি থানার এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর রিপনের মরদেহ নিজ জেলা রামগঞ্জে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রায় ২০০ জনকে আসামি করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top