৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার নেই আইএইএর, ইউরেনিয়াম মজুত নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এর ফলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কিত তথ্য যাচাই করাও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিতরণ করা একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ, গঠন কিংবা সংরক্ষণের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য দিতে পারছে না আইএইএ। একই সঙ্গে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি স্থগিত করেছে কি না, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।

এ ছাড়া পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী ইরানে যে তদারকি কার্যক্রম পরিচালনা করার কথা, তা থেকেও আইএইএকে বিরত রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইরানের পূর্ণ সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। সংস্থাটির মতে, দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত পরিদর্শন কার্যক্রম পুনরায় চালুর সুযোগ দেওয়া প্রয়োজন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top