৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয়

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা পুরাতন হাই স্কুল মাঠে সোমবার (৮ জুন) বিকাল ৩টায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। নির্ধারিত সময়ে উভয় দল ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।

রুদ্ধশ্বাস টাইব্রেকারে ব্রাজিল ৪-৩ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে ব্রাজিল সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রিয় দলের জয় উদযাপন করতে তারা মাঠে উল্লাসে মেতে ওঠেন এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।

খেলাটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনকে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top