৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মিলন-রাকিবুলের নেতৃত্বে বা-আরসের নতুন কমিটি

মোহাইমিনুল হাসান,সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:

শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন বাংলাদেশ আমারি রক্তদাতা সংসদ (বা-আরস)-এর আগামী ০৯ মাসের জন্য কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন মোহ, সহকারী পরিচালক ইসরাত জাহান ইক্তা ও নাসিমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিলন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাকিবুল আলম রুমান।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হুমায়ুন কবীর ও মোঃ কামরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মরিয়ম মুন, সামিউল ইসলাম আবির ও নাফিম প্রামানিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আরিফুল ইসলাম। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জোবায়ের ইসলাম জনি ও মোঃ সাকিব রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহকারী দপ্তর সম্পাদক মোঃ জ্বীম মিয়া, প্রচার সম্পাদক মোঃ আল আমিন হাসান এবং সহকারী প্রচার সম্পাদক সুহাইল মাহমুদ সজিব।
সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল আলম রুমান বলেন, “সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে মানবতার সেবায় আমাদের বা-আরসের রক্তদান কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে চাই। হাজারো ব্যস্ততার মাঝেও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর এই পথচলা আমাদের জন্য অত্যন্ত গর্বের। বিগত দিনগুলোতে যাদের পাশে দাঁড়িয়েছি, তাদের অনেকেই এখনো খোঁজখবর রাখেন। এই অর্জন শুধু আমার একার নয়; এর পেছনে রয়েছে শত শত রক্তদাতার নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতা। রক্তদাতা ও স্বেচ্ছাসেবীরা আমাদের মানবিক এই পথচলার মূল শক্তি ও অনুপ্রেরণা।”
নতুন সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম বলেন, “বা-আরসের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত থাকতে পেরে আমি গর্বিত। নতুন দায়িত্ব আমাকে আরও বেশি মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সকলের সহযোগিতায় সংগঠনটিকে আরও এগিয়ে নিতে চাই।”
সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মেঃ মিলন আহমেদ বলেন, “পদ-পদবির বাইরে বা-আরসের একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি গর্বিত। যখন একজন রোগীকে আমরা রক্ত দেই, তখন রোগীর উষ্ণ আবেগ যেন আমাদের মানবিক কাজের আগ্রহকে আরও ত্বরান্বিত করে। অর্থ অপেক্ষা তাদের ভালোবাসা ও মাথায় হাত বুলিয়ে দোয়াটাই আমাদের সর্বোচ্চ সফলতা। ভবিষ্যতে আমাদের রক্তদান কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।”
উল্লেখ্য, সংগঠনটি ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে ১৫০০-এর অধিক রক্তদানসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে শাখা কার্যক্রম রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top