১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মিশরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জাহেদুল ইসলাম আল রাইয়ান:

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে আল-আজহার বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২০২৮ মেয়াদের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মনজুর আলম (মনজু) স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ নিজাম উদ্দিনকে আহ্বায়ক এবং মোহাম্মদ আজিজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কাজী মোহাম্মাদ শামসুদ্দীন সদস্য সচিব এবং মোহাম্মদ রাকিন জাফরী যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন জামাল উদ্দিন ও মোবারক খান।

নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মুহাম্মদ জিয়া উল্লাহ রেফায়ী, মুহাম্মদ ইব্রাহিম হোসেন আসিফ, মুহাম্মদ হাফেজ ওয়ায়ের উদ্দিন, মোজাম্মেল হোসাইন, মুহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, মুহাম্মদ মিনহাজ সামি, মুহাম্মদ মিরাজুর রহমান, মুহাম্মদ তাইফুল ইসলাম, মুহাম্মদ আব্বাস খান, মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ হাসনাত উল্লাহ, পীরজাদা সৈয়দ ইউসুফ ফারসান, মুহাম্মদ শেখ নাঈম, হারুন উর রশীদ, মুহাম্মদ রহমত উল্লাহ, মুহাম্মদ উসমান গাজী, মুহাম্মদ মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, এ আহ্বায়ক কমিটির কার্যকাল ১২ জুন ২০২৬ থেকে ১১ জুন ২০২৮ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্দেশনা এবং আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নীতিমালার আলোকে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কমিটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা, শিক্ষাবিষয়ক সহযোগিতা এবং আদর্শভিত্তিক নেতৃত্ব বিকাশেও কমিটি কার্যকর অবদান রাখবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে মিশরে অবস্থানরত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি মানবিক সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধি, এবং শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা, সাহিত্য, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রমকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।

তাদের প্রত্যাশা, আল-আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ কমিটি একটি সেবামূলক, আদর্শিক ও মানবিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে এবং প্রবাস জীবনে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে।

লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার, কায়রো,মিশর

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top