১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শালবরাট রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বালিয়াকান্দি থানা পুলিশের উদ্যোগে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ বন্ধের লক্ষ্যে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার।

তিনি তার বক্তব্যে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধের ভয়াবহতা তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাতভোকেট সাজেদুর রহমান ইদ্রিস, ১নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, অত্র এলাকার আব্দুস সালামে ছেলে সোহেল এলাকায় গাঁজা, ইয়াবা বিক্রির সাথে জড়িত। এবং আহম্মদের স্ত্রী, কন্যাসহ বেশ কয়েকজন মাদক ব্যবসার সাথে জড়িত। শুধু তাই নয় এই বাড়ীতে বাইরে থেকে মেয়ে এনে তাদের দিয়ে দেহ ব্যবসায়া করানো হয়। সম্প্রতি তুহিন নামের এক যুবক বাইরের মেয়ে নিয়ে ঐ বাড়ীতে গেলে এলাকাবাসী ধাওয়া করে। ঠাকুরনওপাড়া এলাকার মাদক ও নারী ব্যবসা বন্ধ করতে এলাকাবাসী জোর দাবি জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণকে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন থাকার এবং যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top