২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গুরুদাসপুর চলনবিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর অংশের চলনবিলের সৌন্দর্য্য, ও পরিবেশের দূষণ রোধে অবৈধভাবে গড়ে উঠা সকল ব্যবসায়িক স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার চলনবিল অধ্যষিত খুবজিপুর ইউনিয়নের বিলসা বাজারে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফাহমিদা আফরোজ।
অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশের সহযোগিতায় সড়ক ও চলন বিলের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ ৩৬ টি ব্যবসায়িক দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে যান চলাচল নিবিঘ্ন করার নিমিত্তে সড়ক দখল করে রাখা খড়ের গাদা ও সকল অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযানে আগে দখলদারদের উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়ছে। এমকি তাদের স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং পযন্ত করা হয়েছিল। সকল আইনানুযায়ী সকল প্রন্থা অবলম্বন শেষে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। চলন বিলের সৌন্দর্যে পযর্টকদের আগ্রহ বাড়াতে পরবর্তীতে মহতী উদ্যোগ নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top