রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে নিহতের ছেলে রিপন বিশ্বাস।

গত বুধবার (২৪ জুন) নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামী করে পাংশা থানায় এ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস গত ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জামিন বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মোঃ হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিষয়টি আধিপত্য বিস্তারে রুপ নেয়। এ হামলায় উভয়পক্ষে কমপক্ষে ৮ জন আহত হয়। জামিন বিশ্বাস নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হামলাকারীদের বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের পর থেকেই দড়ি বাংলাট, বড় বাংলাট, পারকুল এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top