রাজবাড়ীতে জলমোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জলমোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের মো. রফিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল দীর্ঘদিন ধরে একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে বাড়ির জলমোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাশিদুল দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে কাজ করে পরিবারকে সহযোগিতা করতেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রব তালুকদার বলেন, ঘটনাটি জানার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top