বায়তুল মোকাররমে আগের খতিব ফিরে আসায় দুপক্ষের সংঘর্ষ

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগের খতিব ফিরে আসায় জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।

জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন।

এ সময় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া পলাতক খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য আসেন। এ সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। রুহুল আমিনের ভাড়াটিয়া কিছু লোক এর প্রতিবাদ করেন। পরে দুপক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top