বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যকে আটক করলো বিজিবি

উপল কুমার দাস নামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

শরীফুল ইসলাম বলেন, অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top