স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর কে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, ডামি নির্বাচনের কারিগর, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। জাহাংগীর আলম চলতি বছরের ৭ জানুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top