হাতিরঝিলে আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা খুন

রাজধানীর হাতিরঝিলের মহানগর আবাসিক প্রজেক্ট এলাকায় একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলেকে হত্যা করা হয়েছে ।

নিহত তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা এবং জমির মালিক সুলতান আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবাসন প্রতিষ্ঠানের একজন প্রকৌশলীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহত তানজিলের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে একটি ফ্ল্যাটের সংস্কারকাজ করার সময় আবাসন প্রতিষ্ঠানের কর্মীরা তানজিল এবং তার পরিবারের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে আবাসন প্রতিষ্ঠানের কর্মী, তাদের সঙ্গে আসা ভাড়াটে সন্ত্রাসীরা তানজিল ও তার বাবা সুলতান আহমেদের ওপর হামলা করেন। এতে তানজিল নিহত হন।

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য তানজিলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্লিজেন্ট প্রপার্টি নামের একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে একজন জমির মালিকের সমস্যা ছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে আবাসন প্রতিষ্ঠানটি বহিরাগত ব্যক্তিদের নিয়ে এলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এর জেরে জমির মালিকের ছেলে নিহত হন।

নিহত তানজিলের পরিবার জানায়, মহানগর প্রজেক্টে তানজিলের বাবা সুলতান আহমেদসহ তিনজন বাড়ি করার জন্য আবাসন প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রপার্টিকে জমি দিয়েছিলেন। সেই জমিতে নয়তলা ভবন তৈরি করা হয়। পাঁচটি ফ্ল্যাট পাওয়ার কথা ছিল সুলতান আহমেদের।

২০২৩ সালে আবাসন প্রতিষ্ঠান তাদের দুটি ফ্ল্যাট হস্তান্তর করে। কিন্তু বাকি তিনটি ফ্ল্যাট দিতে গড়িমসি শুরু করে। এ নিয়ে অনেক দিন ধরেই ঝামেলা চলছিল। একপর্যায়ে সুলতান আহমেদকে আটতলার একটি ফ্ল্যাট নিজেদের টাকায় সংস্কার করতে বলে আবাসন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ৯ অক্টোবর ওই ফ্ল্যাট সংস্কার করতে গেলে প্রতিষ্ঠানের লোকজন বাধা দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top