জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও করে অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা  দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ পাঁচ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় সামনে অবস্থান নিয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে সামনে অবস্থান নেন তারা। এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গণপদযাত্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়ার পরই সবগুলো গেট বন্ধ হয়ে যায়। এরপর সচিবালয় থেকে কোনো গাড়ি বের হতে পারেনি আবার কোনো গাড়ি প্রবেশও করতে পারেনি। এতে অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে, তুমি কে, জবিয়ান, জবিয়ান’, ‘মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, অধিকার না অন্যায়, অধিকার, অধিকারসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা গেটের সামনে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। বন্ধ গেটগুলোর সামনে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন।

সচিবালয়ের ভেতরে গাড়িগুলো বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে জাতীয় প্রেস ক্লাবের দিকের ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বের হতে দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কয়েকবার অবরুদ্ধ ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top