গাজীপুরে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় গাজীপুরের উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় লরি-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত সহ দুইজন আহত হয়েছেন। নিহত এনামুল হক সরকার (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে। নিহত আরেকজন ও আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) এনামুল হক সরকারসহ আরও তিন সহযোগী রাজমিস্ত্রীর কাজে যান। কাজ শেষে বিকেলে ওই চারজন এক মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে গোসিঙ্গা বাজারের দিকে আসছিলেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লতিফপুর এলাকায় পৌঁছালে গোসিঙ্গা বাজার থেকে কাপাসিয়াগামী ইট বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়ার তরগাঁও এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক সরকারকে মৃত ঘোষণা করেন। আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top