কলকাতা-ওড়িশায় সকালবেলা ভূমিকম্প, ঢাকাতেও কম্পন অনুভূত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। কাছাকাছি অঞ্চলে হওয়ায় বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এবং সংবাদমাধ্যম লাইভ মিন্ট পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লাইভ মিন্ট জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে, ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশ ও ওড়িশাতেও এর কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এদিকে, ভারতের হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ৩.৭ মাত্রার এবং মণিপুরের উরখুল এলাকায় ৩.২ মাত্রার পৃথক দুটি ভূমিকম্পের খবরও পাওয়া গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top